প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৬ ম্যাচে ১৯২ গোল! তার পরও রেকর্ডটা করা হলো না এস্তোনিয়ার ক্লাব আয়াক্স লাসনামির। না হয়ে ভালোই হয়েছে। হলে সেটি হতো লজ্জার রেকর্ড। এক মৌসুমে ইউরোপে ঘরোয়া লিগে সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড। এবার এস্তোনিয়ার মিস্ত্রিলিগা থেকে অবনমিত হওয়ার পথে ৩৬ ম্যাচের চারটিতে ড্র করে বাকি সব ম্যাচে হেরেছে লাসনামি। নিজেরা করেছে মাত্র ১১টি গোল। গোল পার্থক্য, -১৮১। এক মৌসুমে ইউরোপে বেশি গোল খাওয়ার রেকর্ডটা বসনিয়ান ক্লাব দারজেলেজ জেনিসার। ২০০০-০১ মৌসুমে ১৯৮ গোল খেয়েছিল দলটি। যদিও জেনিসাকে খেলতে হয়েছিল ৪২টি ম্যাচ। পুরো মৌসুমে একটি ম্যাচ জেতা ক্লাবটি গোল দিয়েছিল মাত্র ১০টি।