প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯-১০ চ্যাম্পিয়নস লিগে আলক্মার ও স্ট্যান্ডার্ড লিগের ম্যাচটি শেষ হতে বাকি তখন কয়েক সেকেন্ড। আলক্মার এগিয়ে ১-০ গোলে। ফ্রিকিক পেল স্ট্যান্ডার্ড, আলক্মারের বক্সেই ভিড় জমালেন স্ট্যান্ডার্ডের সবাই, গোলকিপারও। সেই ফ্রিকিক থেকে হেডে গোল করে দলকে বাঁচালেন গোলকিপার সিনান বোলাত! চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি ছাড়া গোলকিপারের গোল এই একটিই। জার্মান গোলকিপার হ্যান্স-ইয়র্গ বাট করেছেন তিন গোল, তিনটিই পেনাল্টি থেকে। ২০০০ সালে হামবার্গারের হয়ে, ২০০২ সালে বেয়ার লেভারকুসেন ও ২০০৯ সালে বায়ার্নের হয়ে। অবিশ্বাস্য হলেও সত্যি, তিনবারই প্রতিপক্ষ ছিল জুভেন্টাস! চ্যাম্পিয়নস লিগে গোলকিপারের গোল আছে আর একটিই, ২০১০ সালে হ্যাপোয়েলের ভিনসেন্ট এনাইয়ামার।