প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত গোল পেল বার্নলি। ইংলিশ ক্লাবটি যেকোনো প্রতিযোগিতা মিলিয়ে গোল পেল ৬৫৫ মিনিট পর। কাল লেস্টার সিটির বিপক্ষে ৩৯ মিনিটে গোল পেয়ে প্রিমিয়ার লিগেও ৫৬৫ মিনিটের গোলখরা কাটিয়েছে ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এটা দীর্ঘতম গোলখরার দশম উদাহরণ। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর সবচেয়ে দীর্ঘ সময় গোলখরায় ভুগেছে ক্রিস্টাল প্যালেস। দক্ষিণ লন্ডনের ক্লাবটি ১৯৯৪-৯৫ মৌসুমে টানা ৮৩৯ মিনিট গোল পায়নি। অবনমন হওয়ার পথে সেবার টানা ৯ ম্যাচে দলটির গোল না পাওয়াটাও রেকর্ড হয়ে আছে এখনো। ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা ১০ ম্যাচে গোল না পাওয়ার রেকর্ড সান্ডারল্যান্ডের (১৯৭৬-৭৭)।