গোলটি দুর্দান্ত তবে আত্মঘাতী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলের কৃতিত্ব কোন ফুটবলার নিতে চান না? গোল মানেই তো গোটা দলকে আনন্দে ভাসিয়ে দেওয়া। তবে সব গোল নয়। আত্মঘাতী গোলে আনন্দ নয় বরং বিষাদে ঢেকে যায় দল। এ আত্মঘাতী গোলের কারণে খেলোয়াড়ের প্রাণপাতের ঘটনাও দুনিয়ায় বিরল নয়। তবে কখনো শুনেছেন, আত্মঘাতী গোল হয় চোখধাঁধানো?
চোখ পাকিয়ে ওঠার আগে ব্যাখ্যাটা শুনুন। এএফজি অ্যারেনায় সুইস লিগের দুই দল সেন্ট গ্যালেন ও ইয়ং বয়েজের খেলা চলছিল। ৫২ মিনিটে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ইয়ং বয়েজের ২৭ বছর বয়সী সার্বিয়ান মিডফিল্ডার মিলান গাজিচ দুর্দান্ত এক ভলিতে নিলেন ২৫ গজি শট। বুলেট গতির শটটি ঠাঁই নিলে নিজেদেরই জালে! ঘটনায় হতবাক সবাই—এ কী হলো! ম্যাচটা শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। কেউ কেউ রসিকতা করে বলছেন, ফুটবল ইতিহাসে এটিই বুঝি সেরা আত্মঘাতী গোল! সূত্র: মিরর।
অসাধারণ সেই আত্মঘাতী গোলের ভিডিও