প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার সাউদাম্পটনের সঙ্গে ম্যাচটা ছিল প্রিমিয়ার লিগে জন টেরির ৪০০তম। সেদিন গোল করে আরেকটি রেকর্ডের দিকেও একটু এগিয়ে গেছেন চেলসি অধিনায়ক। প্রিমিয়ার লিগের ইতিহাসে টেরির চেয়ে বেশি গোল আছে শুধু একজন ডিফেন্ডারেরই। এভারটনের ডেভিড আনসওয়ার্থের (৩৮টি) চেয়ে মাত্র চার গোল পিছিয়ে টেরি। আনসওয়ার্থের ২২টি গোলই অবশ্য পেনাল্টি থেকে। পেনাল্টি ছাড়া হিসাব করলে টেরির গোলই সবচেয়ে বেশি। ২৮ গোল নিয়ে এর পরই আছেন লিডসের ইয়ান হার্ট। টটেনহাম ও আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম গ্যালাসের গোল ২৫টি। বর্তমান ডিফেন্ডারদের মধ্যে কাছাকাছি আছেন এভারটনের লেইটন বেইনস (২২) ও ম্যান সিটির জোলেওন লেসকট (২১)।