প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দূরের কথা, এ পর্যন্ত খেলা সাত ম্যাচে কোনো গোলই করতে পারেনি সান মারিনো! ওদিকে প্রতিপক্ষ দলগুলো রীতিমতো স্টিমরোলার চালাচ্ছে ৬১ বর্গকিলোমিটারের দেশটির ফুটবল দলের ওপর। বিশ্বকাপ বাছাইপর্বের ৭ ম্যাচেই সান মারিনো খেয়েছে ৩৮ গোল! ইউক্রেনের কাছে পরশু ৯-০ গোলে হার এবারের বাছাইপর্বে এখন পর্যন্ত তাদের সবচেয়ে বাজে ফল। সান মারিনোর জন্য অবশ্য এমন অভিজ্ঞতা একেবারে নতুন নয়। ২০০৮ ইউরো বাছাইপর্বের এক ম্যাচে জার্মানির কাছে তারা হেরেছিল ১৩-০ গোলে! এএফপি।