গোলবন্যার ম্যাচে পুল-বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম মহিলা ফুটবল লিগে নিজেদের অভিষেক ম্যাচে গোল উৎসব করলেন মোহামেডানের মেয়েরা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাদা-কালোর সামনে গোলবন্যায় ভেসে গেছে ফরাশগঞ্জ। বেশির ভাগ হ্যান্ডবল খেলোয়াড় নিয়ে গড়া দুর্বল ফরাশগঞ্জ হেরেছে ১২-০ গোলে।একটি দল পুলের সর্বোচ্চ সাতজন খেলোয়াড়কে মাঠে নামাতে পারে। কিন্তু মোহামেডানের বিরুদ্ধে নয়জন পুলের খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগ উঠেছে। ফরাশগঞ্জ কোচ, ম্যানেজারসহ শেখ জামালের ম্যানেজার খেলা দেখে এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন।হেনা ও মাহমুদা শরীফাকে নিয়ে আপত্তি ফরাশগঞ্জের। সাবিনা, ইতি, সুইনু প্রু, রুপালী, জাহানারা, মাইনু, রূপা—এই সাতজন তাঁদের দৃষ্টিতে পুলের খেলোয়াড়। মাহমুদা এ ম্যাচে ৬ গোল করেছেন। সুইনু প্রুও করেছেন চার গোল। মাইনু ও ইতি করেছেন ১টি করে গোল।পুলের সাতজন খেলানোর নিয়ম থাকলে নয়জন খেলায় কীভাবে খেলায় একটি দল! এই প্রশ্ন কাল ভেসে বেড়াল। শিরোপার অন্যতম দাবিদার শেখ জামালের ম্যানেজার ফরিদা বেগম ম্যাচ দেখে ক্ষোভ জানালেন, ‘মাহমুদা এবং হেনা অবশ্যই পুলের খেলোয়াড়। তাদের দুজনকে নিয়ে মোট নয়জন পুলের খেলোয়াড় খেলিয়েছে মোহামেডান। এই অন্যায় আমরা কিছুতেই মেনে নেব না। আমরা ফেডারেশন বরাবর লিখিত অভিযোগ জানাব।’ফরাশগঞ্জের ম্যানেজার শিরিন খানও ক্ষুব্ধ, ‘মাহমুদা ও হেনা যখন পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নামল, তখন মাঠে মোহামেডানের পুলের খেলোয়াড় হয়ে গেল নয়জন! আমরা এ নিয়ে আপত্তি জানিয়েছিলাম। কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। এখন লিখিত অভিযোগ দেব।’ তবে মোহামেডানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের হাতে থাকা তালিকা অনুযায়ী এই দুজন পুলের খেলোয়াড় নন। কোচ পনিরের কথা, ‘আমি জানি, এই দুজন পুলের বাইরের খেলোয়াড়।’আসল ঘটনা কী, সেটি জানার জন্য মাঠে বাফুফের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার ফোনে বললেন, ‘মোহামেডান পুলের ৯ জন খেলিয়ে থাকলে সেটি গ্রহণযোগ্য হবে না।’