প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৯১ মিনিট পর ভাঙল বুফন দেয়াল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সপ্তম দ্রুততম গোলটি করে জুভেন্টাস গোলরক্ষককে প্রায় ভুলে যাওয়া স্বাদটি দিলেন ডেভিড আলাবা। সবচেয়ে বেশি সময় ধরে নিজের গোলপোস্ট সুরক্ষিত রাখার রেকর্ডে অবশ্য অনেক পেছনেই আছেন বুফন। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড জেন্স লেম্যানের। আর্সেনাল গোলরক্ষক ২০০৫-০৬ ও ২০০৬-০৭ মৌসুমে ১০ ম্যাচে টানা ৮৫৩ মিনিট অপরাজেয় ছিলেন। এর পরই আছেন এডউইন ফন ডার সার। ১৯৯৫-৯৬ মৌসুমে ৬৫৮ মিনিট গোল খাননি সে সময়ে আয়াক্স আমস্টারডামে খেলা ফন ডার সার।