প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরউইচের বিপক্ষে গতকালের গোলটাসহ এ মৌসুমে লিগে লুইস সুয়ারেজের গোল ৩০টি। ইউরোপের সেরা পাঁচটা লিগের অন্য কোনো ফুটবলার তাঁর চেয়ে বেশি গোল করতে পারেননি। অথচ নিষেধাজ্ঞার কারণে মৌসুমের শুরুতে ক্লাবের হয়ে পাঁচটি ম্যাচ খেলতে পারেননি উরুগুইয়ান স্ট্রাইকার। আরও চমকপ্রদ যে, এই ৩০ গোলের কোনোটিই পেনাল্টি থেকে করা নয়। প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো মৌসুমে পেনাল্টি ছাড়া এর চেয়ে বেশি গোল করেছিলেন একজনই, সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার অ্যান্ডি কোল (১৯৯৩-৯৪ মৌসুমে, ৩৪টি)। ইয়ান রাশের (১৯৮৬-৮৭) পর লিগে ৩০ গোল পাওয়া প্রথম লিভারপুল ফুটবলার তিনি, প্রিমিয়ার লিগের এক মৌসুমে ৩০ বা তার চেয়ে বেশি গোল করা সপ্তম ফুটবলার।