গোলরক্ষকের ১১৮তম গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাও পাওলোর গোলরক্ষক রোজেরিও সেনি
সাও পাওলোর গোলরক্ষক রোজেরিও সেনি

গোলরক্ষকের প্রধান কাজ গোলবার সামলে রাখা। যদি শোনেন, গোলরক্ষকের নেশা প্রতিপক্ষের জালে বল জড়ানো, চোখ কপালে উঠতে বাধ্য! ঘটনা তা-ই। সাও পাওলোর গোলরক্ষক রোজেরিও সেনি গত রাতে করলেন ক্যারিয়ারের ১১৮তম গোল!

৪১ বছর বয়সী সেনি কেবল গোলরক্ষক নন, দলের অন্যতম সেট-পিস বিশেষজ্ঞ। ফ্রি-কিক কিংবা পেনাল্টি থেকে গোল আদায়ে দারুণ পারঙ্গম। ইতাইপাভা অ্যারেনা ফন্তে নোভায় বাহিয়ার বিপক্ষে ১৩ মিনিটে পেনাল্টি পেয়ে যায় সাও পাওলো। পেনাল্টি শট নিতে আসেন সেনি। এরপর আগুন গোলা শট—গোল! এটি ছিল সেনির ক্যারিয়ারের ১১৮তম গোল! স্রেফ শখের বশে নয়, সেনির রক্তেই যেন গোলের নেশা! একজন গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড এটিই। শেষমেশ ২-০ গোলে জিতেছে তার দল সাও পাওলো।

পেনাল্টি থেকে সেনির গোল