গোললাইন-প্রযুক্তির পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে গোললাইন-প্রযুক্তি পরীক্ষা-মূলকভাবে চালু করতে যাচ্ছে ফিফা। আজ জাপানে শুরু ফিফা ক্লাব বিশ্বকাপেই প্রথম আলোর মুখ দেখবে এই প্রযুক্তি। হক-আই ও গোলরেফ নামের দুটি আলাদা প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ফিফা। হক-আইতে সাতটি ক্যামেরা ব্যবহার করা হয়, আর গোলরেফে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে যাচাই করবে বল লাইন অতিক্রম করেছে কি না। বল গোললাইন অতিক্রম করেছে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রেফারির হাতেই থাকছে। এএফপি।