প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ৬৪ ম্যাচে গোল করার পর বার্সেলোনা গোলশূন্য একটা ম্যাচ খেলেছে পরশু ওসাসুনার বিপক্ষে। তবে লা লিগায় টানা গোল করার রেকর্ডটা তাদের গড়া হয়েছিল আগেই। একই সঙ্গে লা লিগার আরও দুটি দারুণ রেকর্ডের মালিক স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিজের এবং প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোলের রেকর্ডও কাতালানদের। ১৯৫২ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৫৮ সালের জানুয়ারি পর্যন্ত নিজের মাঠে টানা ৮৮ ম্যাচে গোল করেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচে (৩২) গোল করার রেকর্ডটাও থেমেছে ওসাসুনার বিপক্ষে ড্রয়ের পরই। তবে লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ডটা অ্যাটলেটিকো মাদ্রিদের দখলে। ১৯৯০-৯১ মৌসুমে টানা ১৩ ম্যাচ নিজেদের জাল সুরক্ষিত রেখেছিল অ্যাটলেটিকো।