গোলশূন্য ড্র, তবু খুশি মিলান কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী দিনের খেলায় গতকাল মঙ্গলবার বেলজীয় ক্লাব আন্ডারলেখটের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এসি মিলান। ঘরের মাঠে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন বাজে ফলের পরও মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছেন, তিনি খুশি।অ্যালেগ্রির খুশির কারণ, এ ম্যাচে গোল খায়নি মিলান। খেলোয়াড়দের লড়াকু মানসিকতাও নাকি দৃষ্টি কেড়েছে তাঁর।ম্যাচ শেষে অ্যালেগ্রি বলেন, ‘আমরা কোনো গোল খাইনি। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার।’ সাংবাদিকদের মিলান কোচ বলেন, ‘প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে মনোবল খুঁজে পাই। এটা ধরে রাখতে হবে আমাদের।’জ্লাতান ইব্রাহিমোভিচ, আন্তোনিও কাসানো ও থিয়াগো সিলভার মতো খেলোয়াড় ক্লাব ছেড়ে যাওয়ায় শক্তি অনেকটাই কমে গেছে এসি মিলানের। কোচের ভবিষ্যত্ নিয়েও গণমাধ্যমে চলছে নানা গুঞ্জন। ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচের একটিতেও গোল করতে পারেনি মিলান। তবে কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দাবি, সঠিক পথেই আছে তাঁর দল। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমাদের উন্নতি হচ্ছে। এখন দলগতভাবে উন্নতি করতে হবে। অবশ্যই আরও ভালো করা দরকার। কিন্তু এ মুহূর্তে সঠিক পথেই আছি আমরা।’ রয়টার্স।