গোলাপ-বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিলাবৃষ্টি হয়। কিন্তু কখনো কি গোলাপ-বৃষ্টির কথা শুনেছেন? আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা টেস্টে দেখা যাবে তেমনটাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতা টেস্টটা হবে টেন্ডুলকারের ১৯৯তম টেস্ট। ইডেন গার্ডেনে তাঁর শেষ টেস্টও। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাই টেন্ডুলকারের বিদায়টাকে স্মরণীয় করতে ১৯৯ কেজি গোলাপের পাপড়ি ছিটানোর ব্যবস্থা নিয়েছে। সম্ভবত টেস্টের শেষ দিন হেলিকপ্টারে করে পাপড়িগুলো ছিটানো হবে আকাশ থেকে। শুধু কি তাই? টেন্ডুলকারের জীবনের নানা দিক এবং বিভিন্ন সময়ের মূল্যবান ছবি দিয়ে একটা স্মরণিকা বানানো হয়েছে। টেস্টের প্রথম দিন টিকিটের পরিবর্তে দর্শকদের দেওয়া হবে এই স্মরণিকা। ওয়েবসাইট।