প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল হেরেছে, লিগ জয়ের আশাও কার্যত শেষ বার্সেলোনার। আর পরশুর এল ক্লাসিকোটাই থামিয়েছে লিওনেল মেসিকে আরেকটি রেকর্ড গড়া থেকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে লা লিগায় টানা ১০ ম্যাচে গোল পেয়েছিলেন বার্সার আর্জেন্টাইন তারকা। রিয়ালের বিপক্ষে একটি গোল করতে পারলেই পেছনে পড়ে যেতেন মারিয়ানো মার্টিন ও ব্রাজিলিয়ান রোনালদো। ১৯৪২-৪৩ ও ১৯৪৩-৪৪ মৌসুম মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করেছিলেন বার্সেলোনার হয়ে ১১২ ম্যাচে ৯৭ গোল করা মার্টিন। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক রোনালদো ১৯৯৬-৯৭ মৌসুমে বার্সার হয়েই গোল পেয়েছিলেন টানা ১০ ম্যাচে। লিগে টানা ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ডটি পোল্যান্ডের টিওডর পিটারেকের। ১৯৩৭-৩৮ সালে রুচ সোরজোর হয়ে পোলিশ লিগে টানা ১৬ ম্যাচে গোল পান পিটারেক।