গোলের সংকেত দেবে ঘড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল বিশ্বকাপে ঘড়ি দেবে গোলের সংকেত। ছবি: রয়টার্স
ব্রাজিল বিশ্বকাপে ঘড়ি দেবে গোলের সংকেত। ছবি: রয়টার্স

২০১০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জার্মানি-ইংল্যান্ডের ম্যাচে ল্যাম্পার্ডের সেই শটটির কথা মনে আছে? টিভি রিপ্লেতে দেখা গেল, ল্যাম্পার্ডের শট ক্রসপিচে লেগে নিচে পড়ার পর গোললাইন অতিক্রম করেছে। কিন্তু রেফারির দৃষ্টিতে সেটি গোল নয়। এ ঘটনার পর ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো বলেছিলেন, ‘রেফারি খুব বড় ভুল করেছেন।’ এবার অবশ্য রেফারির এমন ‘ভুল’ হওয়ার শঙ্কা কম। কেননা, ভুল কমিয়ে আনতে ফিফা এনেছে অভিনব ঘড়ি।
এবার অবশ্য অনেক ধরনের প্রযুক্তির সমাবেশ ঘটাচ্ছে ফিফা। এ ঘড়ি তারই একটি সংযোজন। গোললাইন প্রযুক্তি সরবরাহ করছে জার্মান প্রতিষ্ঠান ‘গোলকন্ট্রোল’। বল গোললাইন অতিক্রম করার এক সেকেন্ডের মধ্যেই রেফারিকে একটি সতর্কসংকেত বা ভাইব্রেশন অ্যালার্ট দেবে ঘড়িটি। ঘড়িতে ভেসে উঠবে ‘গোল’ শব্দটি। রয়টার্স।