গোলের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরি ‘আ’তে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এই সুইডিশকে নিয়ে ইতালির শীর্ষ লিগে গোলের সেঞ্চুরি করা খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল ৭২। সবচেয়ে বেশি ২৭৪টি গোল করেছেন সিলভিও পিওলা, যার ১৪৪টি লাৎসিওর জার্সি গায়ে। ১৯২৯ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত সিরি ‘আ’তে খেলে ওই প্রায় পৌনে তিন শ গোল ইতালির ১৯৩৮ বিশ্বকাপজয়ী এই তারকার। ২২৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে ইব্রার স্বদেশি গানার নরডাল। এই ২২৫ গোলের ২১০টিই করেছেন ১৯৪৯ থেকে ১৯৫৬ সালে এসি মিলানের পক্ষে। সিরি ‘আ’তে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটি। ২০৭ গোলের মালিক রোমার ফ্রান্সেসকো টট্টি এখন এই রেকর্ড ভাঙার অপেক্ষায়।