গোলের হাহাকার নিয়ে নামছে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামিলনও আছে, বাঁশিওয়ালাও আছে। কেবল সুরটা নেই। আর তাই গোল-ইঁদুর ধরা দিচ্ছে না বার্সেলোনার জালে। যত কাব্য করেই বলা হোক, বার্সেলোনার জন্য এটাই এখন বাস্তবতা। এ মৌসুমে এখন পর্যন্ত লিগে ৮ ম্যাচে মাত্র ১৪ গোল করেছে তারা, চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচে ৮ গোল। এই বার্সেলোনাই লিগে গতবার গোলের বন্যা ছুটিয়ে দিয়েছিল। ৩৮ ম্যাচে ৯৮ গোল।বার্সার সমস্যাটি আরও ভালোভাবে ধরা পড়বে এই মৌসুমে তাদের গোলদাতাদের পরিসংখ্যানের দিকে তাকালে। কেবল লিওনেল মেসিই ব্যতিক্রম (১০ ম্যাচে ১২ গোল)। এ ছাড়া গোল-খরায় ভুগছেন সবাই। ৪ কোটি ইউরোয় ভ্যালেন্সিয়া থেকে কিনে আনা ডেভিড ভিয়া এখন পর্যন্ত ১০ ম্যাচে গোল করেছেন মাত্র ৪টি। গত মৌসুমে ছয় টুর্নামেন্টের প্রতিটিতেই গোল করার রেকর্ড গড়া পেদ্রো এখন পর্যন্ত লিগে গোলের খাতা খুলতেই পারেননি। গোল চাই গোল—এই হাহাকার নিয়ে আজ শক্ত প্রতিপক্ষ সেভিয়ার মুখোমুখি হচ্ছে বার্সা। সেভিয়ারই মাঠে খেলা। এর আগেই রিয়াল মুখোমুখি হবে বার্সাকে হারিয়ে আলোচনায় চলে আসা হারকিউলিসের। গত ৩ ম্যাচে ১৬ গোল করা রিয়াল যে ফর্মে আছে তাতে হারকিউলিসের আবারও কোনো দৈত্য বধ করার স্বপ্ন না দেখাই ভালো। রিয়াল ৪ পয়েন্টে এগিয়ে গেলে অবধারিতভাবেই তাদের জন্য চাপ থাকবে সেভিয়ার মাঠ থেকে ৩ পয়েন্ট তুলে নেওয়ার।ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য গোল গোল করে হাহাকার করছে না কেউই। চেলসি, ম্যানইউ, আর্সেনাল—মাঠে নামছে তিন বড় দলই। খেলা আছে ‘বড়’ হয়ে ওঠার লড়াইয়ে নামা ম্যান সিটিরও। বড় ম্যাচ আছে ইতালিয়ান লিগেও। এসি মিলান মুখোমুখি হবে জুভেন্টাসের। ওয়েবসাইট।