গোল্ডেন ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৯০ সালের ২২ জুলাই। ক্রিকেট-তীর্থ লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়েছিলেন ডব্লু জি গ্রেস, চার্লি টার্নারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে। টেস্ট ক্রিকেটের জানা ইতিহাসে প্রথম বলেই আউট হওয়া প্রথম অধিনায়ক দাড়িওয়ালা এই চিকিৎসক ভদ্রলোকই। সেই শুরু, এরপর সময়ের পরিক্রমায় গতকাল এই ক্লাবের সেঞ্চুরি পূর্ণ হলো। অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্কের হাত ধরেই এল সেঞ্চুরিটা। আজকাল সেঞ্চুরি করাটাকে ডালভাত বানিয়ে ফেলা ক্লার্ক কাল মোহালিতে আউট হন প্রথম বলেই। অধিনায়ক ক্লার্ক এই প্রথম বলেই আউট হলেন। ক্লার্কের পূর্বসূরি গ্রেগ চ্যাপেল ৫ বার পেয়েছেন ‘গোল্ডেন ডাক’। অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। চারটি গোল্ডেন ডাক নিয়ে এর পরই আছেন সনাৎ জয়াসুরিয়া ও রিকি পন্টিং।