প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেপি ডুমিনি ও লুক রাইটের সঙ্গী হলেন শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৬ বার শূন্য রানে আউট হয়েছেন এই তিনজনই। আফ্রিদি আবার ওই ছয়বারই আউট হয়েছেন প্রথম বলে। টি-টোয়েন্টিতে অন্য কেউ তিনবারের বেশি প্রথম বলে আউট হননি। ওয়ানডে ক্রিকেটের রেকর্ডটিও আফ্রিদির। ১২টি গোল্ডেন ডাক পাকিস্তানি ব্যাটসম্যানের। মঈন খান ও মুরালিধরন আছেন দুইয়ে (১১ বার)। টেস্টে সবচেয়ে বেশি উইকেটের পাশাপাশি গোল্ডেন ডাকের রেকর্ডটিও মুরালিধরনের (১৪ বার)। কাছাকাছি আছেন ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ (১০)। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ ২৬ বার প্রথম বলে আউট হয়েছেন মুরালিধরনই।