গোল্ডেন শু মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালন ডি’অর পাবেন কি না, সেটা জানতে দেরি আছে। তবে লিওনেল মেসি আরেকটা পুরস্কার কালই পেয়ে গেছেন। ২০১২-১৩ মৌসুমে ইউরোপে সর্বোচ্চ গোল (৪৬) করার জন্য উয়েফার ‘গোল্ডেন শু’ পেয়েছেন বার্সা স্ট্রাইকার। রেকর্ড তৃতীয়বারের মতো এটা পেয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন তারকা, ‘আমি খুবই খুশি। এটা অসাধারণ একটা পুরস্কার।’ এএফপি।