গ্যাটলিনের বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জয় দিয়ে ডায়মন্ড লিগ শুরু করলেন জাস্টিন গ্যাটলিন। পরশু দোহা মিটের ১০০ মিটার স্প্রিন্টে করলেন বছর সেরা টাইমিং—৯.৭৪ সেকেন্ড। এর মাধ্যমে উসাইন বোল্টকে একটা বার্তাও দিলেন, ‘ট্র্যাকে আমিও আছি!’ ডোপ নিষেধাজ্ঞা কাটিয়ে ট্র্যাকে ফেরা আমেরিকান স্প্রিন্টার গেকেই উসাইন বোল্টের চ্যালেঞ্জার ধরা হচ্ছিল। তবে তাঁকেও যে হিসাবের মধ্যে রাখতে হবে ইতিহাসের ষষ্ঠ দ্রুততম টাইমিং করে সেটাই দেখালেন গ্যাটলিন। দুই দফায় নিষেধাজ্ঞা কাটিয়ে ট্র্যাকে ফেরা ৩৩ বছর বয়সী গ্যাটলিনের এটাই ক্যারিয়ার সেরা টাইমিং। আগের সেরা ছিল ৯.৭৭ সেকেন্ড, গত সেপ্টেম্বরে করেছিলেন ব্রাসেলসে। এ বছরের সেরা ৭টি টাইমিংয়ের ছয়টিই গ্যাটলিনের। বিশ্বরেকর্ড ৯.৫৮ সেকেন্ডের মালিক উসাইন বোল্ট অবশ্য দোহার ট্র্যাকে ছিলেন না। গ্যাটলিনেরই স্বদেশি মাইক রজার্স ৯.৯৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়, তৃতীয় হয়েছেন ত্রিনিদাদের কেস্টন ব্লেডম্যান (১০.০১)। এএফপি।