গ্যাটলিনের 'ডাবল'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই দিনে ১০০ ও ২০০ মিটারে মৌসুমের সেরা সময় করেছেন জাস্টিন গ্যাটলিন। পরশু ব্রাসেলসে ফাইনাল ডায়মন্ড লিগ মিটে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার প্রথমে ১০০ মিটার জিতেছেন ৯.৭৭ সেকেন্ড সময় করে। যেটা ১০০ মিটারে তাঁর ক্যারিয়ার-সেরাও। একটু পরই ট্র্যাকে নেমে জিতেছেন ২০০ মিটার। সময় করেছেন ১৯.৭১ সেকেন্ড, যা তাঁর ক্যারিয়ার-সেরা সময়ের চেয়ে দশমিক শূন্য ৩ ভাগ বেশি। ব্রাসেলসে ‘ডাবল’ কীর্তির পরই ৩২ বছর বয়সী স্প্রিন্টার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন উসাইন বোল্টকে। এএফপি।