গ্যাবন ও তিউনিশিয়ার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়েই যাত্রা শুরু হলো সহ-স্বাগতিক গ্যাবনের। পরশু ‘সি’ গ্রুপের ম্যাচে আফ্রিকান কাপ অব নেশনসে নাইজারের অভিষেককে তেতো বানিয়ে ২-০ গোলে জিতেছে গ্যাবন। দিনের অন্য ম্যাচে ‘মাগরেব ডার্বি’তে মরক্কোকে ২-১ গোলে হারিয়েছে প্রতিবেশী তিউনিশিয়া।রাষ্ট্রপতি ওমর বঙ্গোর উপস্থিতিতে নাইজারের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরা। ৩০ মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াং ও ৪৫ মিনিটে স্টেফান এনগুয়েমা করেন গোল দুটি। এএফপি।উত্তর আফ্রিকান দুই আরব প্রতিবেশীর লড়াইয়ে হয়েছে ইতিহাসের পুনরাবৃত্তি। ২০০৪ সালের কাপ অব নেশনসে সর্বশেষ মুখোমুখি লড়াইয়েও ২-১ গোলে জিতেছিল তিউনিশিয়া। পরশু তিউনিশিয়ার পক্ষে গোল দুটি খালেদ করবি ও ইউসেফ সাকনির।