গ্যালাতাসারাইয়ে প্রানদেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ বিশ্বকাপের মতো এবারও গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে ইতালি। ব্যর্থতার দায় নিয়ে সঙ্গে সঙ্গেই সরে দাঁড়িয়েছেন কোচ সিজারে প্রানদেল্লি। তবে ৫৬ বছর বয়সী প্রানদেল্লিকে বেকার থাকতে হলো না দুই সপ্তাহও। গতকালই চুক্তিপত্রে সই করে কোচ হয়ে গেলেন গ্যালাতাসারাইয়ের। তুরস্কের ক্লাবটিতে তিনি স্থলাভিষিক্ত হলেন তাঁরই স্বদেশি রবার্তো মানচিনির। ম্যানচেস্টার সিটির সাবেক কোচ মানচিনি গ্যালাতাসারাইয়ের দায়িত্ব নিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে। চুক্তিটা ছিল তিন বছরের। কিন্তু দলকে কাঙ্ক্ষিত লিগ শিরোপা জেতাতে ব্যর্থ হওয়ায় আলোচনার ভিত্তিতেই তাঁর চুক্তিটা বাতিল করে গ্যালাতাসারাই কর্তৃপক্ষ।
প্রানদেল্লির সঙ্গে চুক্তি হয়েছে দুই বছরের। এই ইতালিয়ান প্রতি বছরে অন্তত ২৩ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন। দলকে লিগ শিরোপা জেতাতে পারলে বোনাস আরও ৭ লাখ ৩৫ হাজার ইউরো। চ্যাম্পিয়নস লিগ এনে দিতে পারলে বোনাস আরও ১৫ লাখ ইউরো! এএফপি।