গ্যালাতেসারেই স্নাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের সেপ্টেম্বর থেকেই ইন্টার মিলানের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ডাচ তারকা ওয়েসলি স্নাইডারের। বেতন-ভাতা নিয়েই মূলত সমস্যাটা। স্নাইডারের লক্ষ্য তাই এখন যেকোনো উপায়েই ইতালি ছেড়ে যাওয়া।ইতালি ছেড়ে স্নাইডারের গন্তব্য তুরস্ক। তুরস্কের জনপ্রিয় ক্লাব গ্যালাতেসারেই হতে যাচ্ছে স্নাইডারের পরবর্তী ঠিকানা। গ্যালাতেসারে ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে স্নাইডারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকম। গ্যালাতেসারের সঙ্গেও নাকি টাকা-পয়সা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল স্নাইডারের। গ্যালাতেসারে ও ইন্টার মিলান স্নাইডারের দলবদলের জন্য যে দর নির্ধারিণ করেছিল, সেটা নাকি স্নাইডারের পছন্দ হচ্ছিল না। গ্যালাতেসারে ক্লাবের ওয়েবসাইটের বরাত দিয়ে গোল ডটকম জানাচ্ছে, ওই সমস্যা মিটে গেছে। অচিরেই চূড়ান্ত চুক্তি করতে ইস্তান্বুল যাচ্ছেন স্নাইডার।আসছে ২৭ জানুয়ারি তুর্কি লিগে গ্যালাতেসারে মুখোমুখি হচ্ছে বেসিকতাসের। খবরে প্রকাশ, ডাক্তারি পরীক্ষার ঝামেলা মিটিয়ে ওই ম্যাচের আগেই ওয়েসলি স্নাইডার চুক্তি সই করে ফেলবেন নতুন ক্লাব গ্যালাতেসারের সঙ্গে। গ্যালাতেসারে ডটকম আবার স্নাইডারের একটি সাক্ষাত্কারও প্রকাশ করেছে। সেখানে তুরস্কে খেলার সুযোগ পেয়ে স্নাইডারের কণ্ঠে উচ্ছ্বাসই ঝরেছে।তিনি বলেন, ‘আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। এই মুহূর্তে দিন গুনছি, কবে গ্যালাতেসারের ঐতিহ্যবাহী জার্সিটি গায়ে চড়াব।’উচ্ছ্বাসের মধ্যে আগামী দিনগুলোতে তুর্কি ভাষাটা শিখে নেওয়ার ইচ্ছাটাও জানিয়ে রেখেছেন হল্যান্ড জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য এই প্লে-মেকার।