গ্যালারি থেকে মডেলিংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাক্সেলি দেসপিয়েগলায়ের
অ্যাক্সেলি দেসপিয়েগলায়ের

টেলিভিশনের পর্দায় রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বেলজিয়ামের ম্যাচগুলো দেখে থাকলে এই সমর্থককেও নিশ্চয়ই দেখে থাকবেন? রসিক ক্যামেরার চোখ বারবারই পড়ছিল অ্যাক্সেলি দেসপিয়েগলায়েরের দিকে। এরপর বেলজিয়ামের পত্রপত্রিকায় তো বটেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং অনলাইনগুলোতেও ১৭ বছর বয়সী এই বেলজিয়াম সমর্থকের ছবি দিয়ে খবর প্রকাশিত হয়। বেলজিয়াম ফুটবল দল দেশে ফিরে গেছে; ফিরে গেছেন তিনিও। তবে দেশে ফিরেই অ্যাক্সেলির চোখ বিস্ময়ে ছানাবড়া। প্রসাধনী কোম্পানি ল’রিয়েল তাঁকে মডেল হিসেবে পেতে বসে আছে! এমন প্রস্তাব তো আর হেলায় ঠেলে ঠেলে দেওয়া যায় না। ইতিমধ্যেই ল’রিয়েলের হয়ে একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়ে ফেলেছেন অ্যাক্সেলি। গ্যালারি থেকে সরাসরি মডেলিংয়ের জগতে চলে যাওয়ার ঘটনা অবশ্য তাঁরই প্রথম নয়। কানাডার ফুটবল ম্যাচে টেলিভিশন ক্যামেরার সামনে পড়ে যেমন বিখ্যাত মডেল হয়ে গেলেন পামেলা অ্যান্ডারসন। প্যারাগুয়ে সমর্থক লারিসা রিকুলমের মডেলিং ক্যারিয়ারের শুরুও ২০১০ বিশ্বকাপের গ্যালারি থেকে। মেইল অনলাইন।