গ্যালারিতে ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মধ্যদুপুরের কর্কশ রোদে তীব্র ট্রাফিক জ্যামের মধ্যে যদি কেউ বলে, ‘আমি তোমাকে ভালোবাসি’, পাওয়ার বদলে হারানোর গল্পই রচিত হওয়ার অশঙ্কা বেশি। পরশু মেক্সিকান এক সমর্থক তাঁর প্রেয়সীকে ভালোবাসার কথা জানাতে এমনই এক মুহূর্ত বেছে নিয়েছিলেন। ফোর্তালেজায় মেক্সিকো-হল্যান্ড ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে মেক্সিকো। মেক্সিকান ওই সমর্থক ভাবলেন, প্রিয়তমাকে ভালোবাসার কথা জানাতে ওটাই তো মোক্ষম সময়। পকেটে থাকা আংটিটা বের করে সামনে হাঁটু গেড়ে বসে বললেন, ‘ভালোবাসবে আমায়?’ কিন্তু ‘বেরসিক’ স্নাইডার নিমেষেই ভেস্তে দিলেন মুহূর্তটা। হল্যান্ড গোল শোধ করল, মিনিট পাঁচেক পরে গোল করে তো ম্যাচই জিতে নিল! মেক্সিকান ওই সমর্থকের প্রেম নিবেদন তাহলে কোন দিকে গড়াল? টুইটারের মাধ্যমে অসাধারণ ওই মুহূর্তকে ধরে রাখা ইংলিশ সমর্থক কিন্তু কোনো সুখবর দিচ্ছেন না। খেলা শেষ হবুবধূকে নাকি খুব একটা খুশি দেখা যায়নি। ইয়াহুস্পোর্টস।