গ্রন্ডোনার দাবি অস্বীকার অস্ট্রেলিয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৩ বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে পুরো আর্জেন্টিনা দল ড্রাগ নিয়েছিল— ডিয়েগো ম্যারাডোনার এই মন্তব্য নিয়ে তোলপাড় চলছেই। সর্বশেষ হুলিও গ্রন্ডোনা পাল্টা তোপ দেগেছেন, ডোপ টেস্ট করা হয়নি ম্যারাডোনার স্বার্থেই। কারণ, ১৯৯১ সালে ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ হয়েছিলেন ম্যারাডোনা। আশঙ্কা ছিল, ডোপ টেস্ট করা হলে আবারও না ধরা পড়েন দলের মূল ভরসা। অস্ট্রেলিয়ান ফুটবল সংস্থার (এএসএফ) সঙ্গে সমঝোতা করেই ওই ম্যাচে ডোপ টেস্ট করা হয়নি। তবে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। এএসএফের সে সময়ের প্রধান ইয়ান হোমস বলছেন, ‘আমি একদম নিশ্চিত করেই বলছি, এ ধরনের কোনো প্রস্তাব আমার কাছে, সংস্থার কাছে কিংবা কোচিং স্টাফদের কাউকে দেওয়া হয়নি।’ এএফপি।