গ্রামীণ খেলাধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় এই খেলাগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ জন্য ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৪ জুন হবে দিনব্যাপী আয়োজন। এতে অংশ নেবেন ৭টি বিভাগের সেরা ২১০ জন প্রতিযোগী। খেলাগুলো হবে হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা, সাতচাড়া, মোরগলড়াই, তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা, কানামাছি, বউচি, দড়িলাফ ও এক্কাদোক্কা। কাল এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনএসসির সচিব অশোক কুমার বিশ্বাস, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দ্য ব্লেজার বিডির ব্যবস্থাপনা পরিচালক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপলসহ অন্যরা।