গ্রামীণের সঙ্গে সবকিছু চূড়ান্ত করল বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফের ডাকে আগেই সাড়া দিয়েছে গ্রামীণফোন। এই মুঠোফোন কোম্পানির সঙ্গে কাল সবকিছু চূড়ান্ত হয়েছে বলে জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, ‘গ্রামীণফোন ফুটবল ফেডারেশনকে দুই বছরে সাড়ে ১৬ কোটি টাকা দেবে। ফেডারেশন কাপ, বাংলাদেশ লিগ, সুপার কাপ, জাতীয় চ্যাম্পিয়নশিপ ও বাফুফের উন্নয়ন অংশীদার হয়ে কাজ করবে তারা।’ বাফুফের বর্তমান কমিটি এর আগে সিটিসেলকে পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছিল। তিন বছরের ১৬ কোটি টাকার চুক্তি ছিল তখন। দু্ই বছর পর সিটিসেল চুক্তিটা এগিয়ে নেয়নি। গ্রামীণফোনই হতে যাচ্ছে এখন পর্যন্ত ফুটবলে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।