গ্রায়েম স্মিথ অবাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংস হার এড়ানোর জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। হাতে ছিল দুটি উইকেট। টেস্ট ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি হাঁকানোর ইতিহাস গড়ে অপরাজিত ছিলেন শচীন টেন্ডুলকার। অথচ আজ দলীয় সংগ্রহে আর পাঁচ রান যোগ হতেই ভারতের ইনিংস শেষ! শেষ দিনে ভারতীয় দলের ইনিংস এভাবে গুটিয়ে যাওয়া দেখে অবাক হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ।শচীন টেন্ডুলকার সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করার ইতিহাস গড়ার পর জ্যাক ক্যালিস ছাড়া দক্ষিণ আফ্রিকার সবাই হাততালি দিয়েছেন। ক্যালিসের অভিনন্দন না জানানো প্রশ্নে বিস্ময় প্রকাশ করেন গ্রায়েম স্মিথ।শচীনের এই সেঞ্চুরির মূল্যায়ন প্রশ্নে স্মিথ বলেন, ‘৫০টি সেঞ্চুরি করেছেন শচীন। এটাকে মূল্যায়ন করা কঠিন। তিনি যখন প্রথম সেঞ্চুরি করেন, আমি তখন সেভাবে বুঝতেই শিখিনি।’এরপর ২৯ বছর বয়সী স্মিথ বলেন, ‘সত্যি কথা বলতে কী, আজ সকালে শচীন যেভাবে আমাদের কাজটা সহজ করে দিয়েছেন, তাতে আমি অবাক হয়েছি। গতকাল তাঁর সেঞ্চুরির ক্ষেত্রে ধোনির অবদান অনেক। ধোনি তাঁকে সহায়তা না করলে সেঞ্চুরির ইতিহাসটা না-ও গড়তে পারতেন শচীন!’ ক্রিকইনফো।