গ্রিসের বিদায়, শেষ আটে কোস্টারিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ার্টার ফাইনালে কোস্টারিকা
কোয়ার্টার ফাইনালে কোস্টারিকা

চরম নাটকীয়তার মধ্য দিয়েই দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছিল গ্রিস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে একেবারে শেষমুহূর্তে পেয়েছিল জয়সূচক গোল। আজ শেষ ষোলোর লড়াইয়ে কোস্টারিকার বিপক্ষেও গ্রিস লিখতে বসেছিল প্রায় একই রকম চিত্রনাট্য। কিন্তু শেষরক্ষা হয়নি। টাইব্রেকার ভাগ্যে শেষপর্যন্ত হার স্বীকার করেই বিদায় নিতে হয়েছে গ্রিকদের। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে কোস্টারিকা।চরম নাটকীয়তার মধ্য দিয়েই দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছিল গ্রিস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে একেবারে শেষমুহূর্তে পেয়েছিল জয়সূচক গোল। আজ শেষ ষোলোর লড়াইয়ে কোস্টারিকার বিপক্ষেও গ্রিস লিখতে বসেছিল প্রায় একই রকম চিত্রনাট্য। কিন্তু শেষরক্ষা হয়নি। টাইব্রেকার ভাগ্যে শেষপর্যন্ত হার স্বীকার করেই বিদায় নিতে হয়েছে গ্রিকদের। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে কোস্টারিকা।

চরম নাটকীয়তার মধ্য দিয়েই দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছিল গ্রিস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে একেবারে শেষমুহূর্তে পেয়েছিল জয়সূচক গোল। আজ শেষ ষোলোর লড়াইয়ে কোস্টারিকার বিপক্ষেও গ্রিস লিখতে বসেছিল প্রায় একই রকম চিত্রনাট্য। কিন্তু শেষরক্ষা হয়নি। টাইব্রেকার ভাগ্যে শেষপর্যন্ত হার স্বীকার করেই বিদায় নিতে হয়েছে গ্রিকদের। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে কোস্টারিকা।

গ্রুপ পর্বেই , উরুগুয়ে, ইতালির মতো দলগুলোকে হারের স্বাদ দিয়েছিল মধ্য আমেরিকার দেশটি। ইংল্যান্ডের মতো দলও জিততে পারেনি তাদের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে তাদের উত্তরণটা স্বপ্নের মতোই। আজ গ্রিসকে হারিয়ে স্বপ্নটাকে আরও বড় পর্যায়ে নিয়ে গেল কোস্টারিকা। যাদের কেউ গণনাতেই ধরেনি, তারাই উঠে গেল বিশ্বকাপের শেষ আটে।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ৩৭ মিনিটে গ্রিস একটা সুযোগ পেয়েছিল। কিন্তু সালপিনগিদিসের শট দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়েছিলেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে কোস্টারিকাকে চালকের আসনে বসিয়েছিলেন ব্রায়ান রুইজ। ১-০ গোলে এগিয়ে গিয়েছিল কোস্টারিকা। কিন্তু ৬৬ মিনিটের মাথায় অস্কার দুয়ার্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বেশ চাপের মুখে পড়ে যায় মধ্য আমেরিকার দেশটি। বাকি সময় ১০ জনের দল নিয়েই খেলতে হয়েছে কোস্টারিকাকে। তারপরও ১-০ গোলের লিডটা বেশ ভালোমতোই ধরে রেখেছিলেন কোস্টারিকার ফুটবলাররা।

কিন্তু শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে সব সমীকরণ পাল্টে দেন গ্রিসের ডিফেন্ডার সক্রাতিস পাপাস্থপুলুস। খেলায় ফেরান ১-১ ব্যবধানের সমতা।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও জয়-পরাজয়ের মীমাংসা না হওয়ায় পেনাল্টি শুটআউটের ভাগ্যপরীক্ষায় নামতে হয় গ্রিস ও কোস্টারিকাকে।

টাইব্রেকারেও প্রথম তিনটি শট মিস করেননি গ্রিস ও কোস্টারিকার খেলোয়াড়েরা। চতুর্থ শটটি নেওয়ার সময় আর সফল হতে পারেননি গ্রিসের স্ট্রাইকার ফানিস গেকাস। জালে বল জড়াতে দেননি কোস্টারিকার গোলরক্ষক নাভাস। পরের শটটি থেকে গোল করেই দলের জয় নিশ্চিত করেছেন কোস্টারিকার ডিফেন্ডার মিকায়েল উমানা।