গ্রুপ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২ দল, আট গ্রুপ। ১৯৯৮ সালে শেষবার পরিধি বেড়েছে বিশ্বকাপের। ফ্রান্সের ওই বিশ্বকাপে আট গ্রুপ চ্যাম্পিয়নের ছয়টিই উঠেছিল কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় রাউন্ডে বাদ নাইজেরিয়া ও রোমানিয়া। ছয় গ্রুপ চ্যাম্পিয়ন শেষ আটে ওঠে ২০০৬ সালেও। জার্মানিতে শেষ ষোলোয় বিশ্বকাপ-যাত্রা থেমে যায় দুই গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড ও স্পেনের। এই প্রথম শেষ আটে উঠল আট গ্রুপ চ্যাম্পিয়নই। ২০০২ জাপান কোরিয়া বিশ্বকাপে শেষ আটে ছিল মাত্র তিন গ্রুপ চ্যাম্পিয়ন। ১৯৮৬ সালে শেষ ষোলো প্রচলন হওয়ার পর প্রথম তিনবার ছয় গ্রুপসেরার সর্বোচ্চ চারটি খেলেছে শেষ আটে।