গ্রুপ চ্যাম্পিয়ন কোস্টারিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দুই ম্যাচে হারেই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল। শেষ ম্যাচে একটা জয় ইংলিশ সমর্থকদের জন্য সান্ত্বনার প্রলেপ হতে পারত। তবে সেটাও হতে দিল না কোস্টারিকা। আগের দুই ম্যাচে দুই বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ইতালিকে হারানোর পর কাল তারা গোলশূন্য ড্র করল ইংল্যান্ডের সঙ্গেও। প্রথম দুই ম্যাচে জয়ই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে দিয়েছিল কোস্টারিকার। তবে কাল ইংল্যান্ডের সঙ্গে ড্র নিশ্চিত করেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাচ্ছে এ বিশ্বকাপের সবচেয়ে বড় চমক দেখানো দলটি। আগের ম্যাচের একাদশটা কাল বদলে একেবারে নতুন একটা দল নামিয়েও ম্যাচের ফল নিজেদের পক্ষে নিতে পারেননি ইংলিশ কোচ রয় হজসন।