গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪০ মিনিটের ফাইভ-এ-সাইড হকিতেই বেশি অভ্যস্ত ইরান। এশিয়ান ইনডোর হকিতে পাঁচবারের চ্যাম্পিয়ন। কিন্তু ৭০ মিনিটের ম্যাচে এখনো সেভাবে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারেনি। অথচ সেই ইরানই কাল এশিয়ান গেমস হকির বাছাইয়ে কাঁপন ধরিয়ে দিয়েছিল বাংলাদেশকে। স্কোর শেষ পর্যন্ত ৩-১ হলেও ঘরের মাঠে জয় পেতে বেশ ঘাম ঝরেছে বাংলাদেশের।
২৭ মিনিটে ইরানকে এগিয়ে নেন নাভিদ। ৫৫ মিনিটে নিজেদের সপ্তম পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে বাংলাদেশ অধিনায়ক মামুনুর রহমান ফেরান সমতা। দুই মিনিট পরই মিমোর স্টিকে ২-১। শেষ মিনিটে ৩-১ করলেন নান্নু।
তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসের টিকিটও নিশ্চিত হলো এতে।