গ্রুপ পর্বে এক পা বায়ার্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখ, ইউরোপের অন্যতম সেরা ক্লাব। ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন লিগের চারবারের চ্যাম্পিয়ন। আরও এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালটাও হবে তাদের স্টেডিয়াম আলিয়াঞ্জ অ্যারেনায়, আগামী ১৯ মে। গতবার ঘরোয়া লিগে তৃতীয় হওয়ায় সেই বায়ার্নকে খেলতে হচ্ছে কি না, চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে। অবশ্য পরশু ঘরের মাঠে এফসি জুরিখকে হারিয়ে গ্রুপ পর্বে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করেছে জার্মান ক্লাবটি। দারুণ পারফরম্যান্সে সুইস প্রতিপক্ষকে হারিয়েছে ২-০ গোলে। বাস্তিয়ান শোয়েনস্টেইগার ৮ মিনিটে হেডে এবং আরিয়ান রোবেন ৭২ মিনিটে অন্য গোলটি করেন। তবে স্পেনের ভিয়ারিয়াল ডেনমার্কের ওডেনসের কাছে হেরেছে ০-১ গোলে। এএফপি।