গ্রুপে অষ্টম বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিস কাপ টেনিসের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ চারের শেষ টাইতেও হারল বাংলাদেশ। দুবাইয়ে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ ২-০ ব্যবধানে হেরেছে মিয়ানমারের কাছে। প্রথম এককে মিয়ানমারের জ-জ লাটের কাছে ৬-১, ৬-১ গেমে হেরেছেন বাংলাদেশের বিপ্লব রাম। পরের এককে বাংলাদেশের মোহাম্মদ জামিল ভূঁইয়াকে ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন অং কিয়াও নাইং। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র জয়টি ইরাকের বিপক্ষে। এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ চার থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে গ্রুপ তিনে উঠেছে তুর্কমেনিস্তান ও সিঙ্গাপুর।