গ্রেগ চ্যাপেলের ‘অনুতাপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ থেকে ২০০৭। ভারতীয় দলের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলের এই তিন বছরের রাজত্বকাল সাফল্য-ব্যর্থতার নিরিখে যতটা স্মরণীয়, সময়টা এর চেয়েও বেশি স্মরণীয় হয়ে আছে দলের জ্যেষ্ঠ ক্রিকেটারদের সঙ্গে তাঁর ‘তিক্ত’ সম্পর্কের কারণে।ভারতের জ্যেষ্ঠ ক্রিকেটারদের সঙ্গে যে আচরণ করেছেন, এর জন্য গ্রেগ চ্যাপেল এখন অনুতপ্ত। নতুন আত্মজীবনীতে নিজের অনুতাপ প্রকাশ করেছেন ভারতীয় দলের বিতর্কিত সাবেক এই কোচ। চ্যাপেলের অনুতাপ সবচেয়ে বেশি ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকারকে ঘিরে। আত্মজীবনীতে চ্যাপেল স্বীকার করেছেন, ভারতীয় দলের কাছে খুব দ্রুত উন্নতি চেয়েছিলেন তিনি। কিন্তু এতে দলের পারফরম্যান্স উল্টো নিচের দিকে নামতে থাকে। জ্যেষ্ঠ ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।‘আমার সবচেয়ে বড় অনুতাপ ওয়ানডেতে শচীনকে ব্যাটিংয়ে ৪ নম্বরে পাঠানো নিয়ে। দলের উন্নতি দেখতে আমি অধৈর্য হয়ে উঠেছিলাম’—আত্মজীবনীতে লিখেছেন চ্যাপেল।চ্যাপেল আরও লিখেছেন, ‘এমন ভুল নিজের খেলোয়াড়ি জীবনে অধিনায়ক থাকার সময়েও আমি করেছি। নিজের পরিকল্পনা নিয়ে দলের জ্যেষ্ঠ ক্রিকেটারদের সঙ্গে আমি খোলামেলা আলোচনা করিনি। আমার উচিত ছিল শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, ভিভিএস লক্ষ্মণদের মতো ক্রিকেটারদের ওদের নিজের মতো করে খেলতে দেওয়া।’স্মৃতিচারণা করে চ্যাপেল লিখেছেন, ‘ওদের সঙ্গে কথা বলতে গিয়ে অনেক সময় আমি রেগে যেতাম। দক্ষিণ আফ্রিকায় একবার কিছু প্রশ্ন করার জন্য শচীন ও শেবাগকে ডেকে পাঠাই। কথা বলার সময় ওদের মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছিলাম, ওরা খুব অপমানিত বোধ করছিল।’ ওয়েবসাইট।