প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া ব্যাটিংয়ের জন্য সমালোচিত হন প্রায়ই। এবার মাঠের বাইরে ‘বেপরোয়া কাণ্ডে’ খবরের শিরোনাম উমর আকমল। ট্রাফিক আইন লঙ্ঘন, দায়িত্ব পালনে ট্রাফিক কর্মকর্তাকে বাধাদান এবং তাঁর গায়ে হাত তোলা—এই তিন অভিযোগে লাহোর পুলিশ গতকাল আটক করেছে পাকিস্তানি ব্যাটসম্যানকে। সংকেতের তোয়াক্কা না করে গাড়ি চালানোয় ট্রাফিক পুলিশ তাঁকে আটকানোর চেষ্টা করে। পিছু নিয়ে যখন আটকানো গেল, তখনই বাগিবতণ্ডার শুরু। পরে হাতাহাতি। এক ট্রাফিক পুলিশের ইউনিফর্মও নাকি ছিঁড়ে ফেলেছেন আকমল। পুলিশি মামলা হয়েছে। দোষী প্রমাণিত হলে বড় অঙ্কের অর্থ জরিমানা বা ছয় মাসের জেল হতে পারে তাঁর। এএফপি।