প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন ডিন জোন্স। ধারাভাষ্য দেওয়ার সময় হাশিম আমলাকে একবার ‘সন্ত্রাসী’ বলে সাময়িকভাবে চাকরি হারিয়েছিলেন। সমালোচনার মুখে ক্ষমাও চাইতে হয়েছিল। কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়নি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারকে। যেমনটা হলেন ব্রাজিলের টিভি ধারাভাষ্যকার লোরিভাল সান্তোস। অপরাধ—ফুটবলারকে বাঁদর বলা। রেদে মাসা টিভিতে রোববার পারানা স্টেট ফুটবল লিগের মারিঙ্গা-লন্দ্রিয়ানার ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন। গোলের পর লন্দ্রিয়ানার মাইকন সিলভার উদ্যাপনের ভঙ্গিটা একটু বিচিত্র ঠেকেছিল তাঁর কাছে। একে মিলিয়েছিলেন বাঁদরের সঙ্গে। এতেই বর্ণবাদী আচরণের দায়ে আটক করা হয় লোরিভালকে। ওয়েবসাইট।