প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়বি তো পড় মালির ঘাড়ে! হ্যাঁ, একেবারে মালির ঘাড়ে পড়েই হাজতে ঢুকলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। পরশু গভীর রাতে সাবেক এক পুলিশ কর্মকর্তার সঙ্গে মারামারিতে জড়িয়েই পুলিশের হাতে আটক হয়েছেন ভারতের হয়ে একটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলা সাবেক এই ক্রিকেটার। চণ্ডীগড়ের উপকণ্ঠে পাঁচকুলা শহরে এক বন্ধুর বাড়িতে পার্টিতে গিয়েছিলেন যোগরাজ। গাড়ি পার্কিং করা নিয়ে ঝামেলাটা বাঁধে প্রতিবেশী পুলিশের সাবেক এক কর্মকর্তার সঙ্গে। তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি, এরপর পুরোদস্তুর মারামারিতে জড়ায় দুই পক্ষ। যোগরাজ ও তাঁর বন্ধুরাই নাকি প্রথমে ওই পুলিশ কর্মকর্তা ও তাঁর দুই আইনজীবী ছেলেকে আক্রমণ করেন। এরপর পুলিশ এসে আটক করে মারামারিতে জড়ানো সবাইকেই। টাইমস অব ইন্ডিয়া।