প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সপ্তাহই মাত্র ঘাপটি মেরে লুকিয়ে থাকতে পেরেছিলেন। অবশেষে ধরা পড়লেন নির্মাল্য সামন্ত। সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়ার মজাটা এবার ঠিকই টের পাবেন। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ককে হত্যার হুমকির একটি চিঠি ৭ জানুয়ারি তাঁর বাড়িতে দিয়ে আসেন নির্মাল্য। চিঠিটি লেখা হয়েছিল সৌরভের মায়ের কাছে। আগামী বৃহস্পতিবার মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে সৌরভকে যেতে বারণ করা হয়েছিল চিঠিতে। এই নিষেধ উপেক্ষা করে ছেলে সেখানে গেলে তাঁকে চিরবিদায় নিতে হবে বলে হুমকি দেওয়া হয়। তখনই পুলিশে অভিযোগ করেছিলেন সৌরভ। গতকাল নির্মাল্যকে গ্রেপ্তার করা
হয়। নির্মাল্য অবশ্য দাবি করেন, কিছু লোক তাঁকে
চিঠিটি সৌরভের বাড়িতে দিয়ে আসতে বাধ্য করেছিল! আইএএনএস।