গ্রেপ্তার সেই মেসি-ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিজে ব্রাজিলিয়ান। কিন্তু তাঁর ভালোবাসার আকাশের পুরোটা জুড়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্রিয় তারকার অটোগ্রাফ নেবেন, তাঁর সঙ্গে একটা ছবি তুলবেন, এতেই হয়তো ধন্য হয়ে যেতেন ৩৩ বছর বয়সী ডেনিস আন্দ্রে অলিভেইরা। কিন্তু বেরসিক পুলিশ তাঁর ইচ্ছার কোনো দামই দিল না। ১১ জুন একবার চেষ্টা করেছিলেন মেসির খুব কাছে যাওয়ার। বেলো হরিজন্তেতে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে ঢুকেও পড়েছিলেন। এরপর মেসির পায়ে হাত দিয়ে বুট মুছতে শুরু করেন। ‘মেসি-পাগলা’ ওই ভক্তকে পরে অবশ্য নিরাপত্তাকর্মীরা ধরে নিয়ে যান। এই বেলা আর পার পাননি। গত বুধবার অনুশীলন ক্যাম্পে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাঁকে েগ্রপ্তার করে পুলিশ। ধরা পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে ডেনিস বলেন, ‘আমার আর্জেন্টিনার জার্সিতে শুধু লিওনেল মেসির একটা অটোগ্রাফ নিতে চেয়েছিলাম।’ ওয়েবসাইট।