গ্রেপ্তার হচ্ছেন না বাট-আমির-আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্পট ফিক্সিং’ কেলেঙ্কারির অভিযোগ থেকে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলকে কাল অব্যাহতি দিয়েছে লন্ডন মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ স্কটল্যান্ড ইয়ার্ড। আজ বুধবার দ্বিতীয় দফায় স্কটল্যান্ড ইয়ার্ডের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বাকি তিন অভিযুক্ত তারকা অধিনায়ক সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে।এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত খেলোয়াড়েরা স্কটল্যান্ড ইয়ার্ডের রুটিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও তাঁদের গ্রেপ্তারের কোনো আশঙ্কা নেই।এর আগে পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ লন্ডনস্থ পাকিস্তান দূতাবাসে অভিযুক্ত খেলোয়াড়দের পিসিবির একটি পৃথক তদন্তে মুখোমুখি হওয়ার কথা বললেও স্কটল্যান্ড ইয়ার্ডের জিজ্ঞাসাবাদের জন্য তা আজ আর অনুষ্ঠিত হচ্ছে না। অভিযুক্ত খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাঁদের গ্রেপ্তার বা দল থেকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন ম্যানেজার ইয়াওয়ার সাঈদ।