গ্রেপ্তারের পর মুক্ত চার ফুটবলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিংস কাপে খেলে ভুটান থেকে ফেরার পথে পরশু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছিলেন আবাহনীর চার বিদেশি ফুটবলার ঘানার সামাদ ইউসুফ, হেনরি কোয়াই, গিনির ইসমাইল বাঙ্গুরা ও নাইজেরিয়ার ভিক্টর অ্যান্থনি। অনেক দৌড়ঝাঁপের পর অবশেষে কাল রাতে তাঁদের ছাড়িয়ে এনেছেন ক্লাব কর্মকর্তারা।
ভুটানের ঘরোয়া টুর্নামেন্ট খেলতে গত ১৩ নভেম্বর ঢাকা ছাড়ে আবাহনীর ফুটবলাররা। তাঁদের অবশ্য ভুটানে যেতে কোনো সমস্যা হয়নি। কিন্ত আসার পথে চার বিদেশিকে আটক করেন বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা। ক্লাব সূত্রে জানা গেছে, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণেই তাঁদের আটকে রাখা হয়েছিল। আপাতত অন-অ্যারাইভাল ভিসা দিয়ে তাঁদের ছাড়িয়ে আনা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বললেন, ‘ওদের ভিসা নিয়ে একটু সমস্যা ছিল। তবে আপাতত আর কোনো সমস্যা নেই।’