প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরুষ ও মহিলা মিলিয়ে গ্র্যান্ড স্লাম এককের ফাইনাল খেলা একমাত্র এশিয়ান খেলোয়াড় হচ্ছেন লি না। আজকেরটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল। আর যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্ট ৩৪টি ফাইনাল খেলে ১৮টিতে চ্যাম্পিয়ন হয়েছেন। মার্টিনা নাভ্রাতিলোভা উঠেছিলেন ৩২টি ফাইনালে। এর পর আছেন ৩১টি ফাইনাল নিয়ে স্টেফি গ্রাফ। সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্লাম এককজয়ী অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট ফাইনাল খেলেছিলেন ২৯টি। এ ছাড়া বিশের বেশি ফাইনালে ওঠার রেকর্ড আছে শুধু হেলেন উইলস মুডির (২২টি)। পুরুষ এককে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন রজার ফেদেরার (২২টি)। আর কোনো পুরুষ খেলোয়াড় ২০টি ফাইনাল খেলতে পারেননি।