গ্র্যান্ড স্লামে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিন সোদারলিং কি স্বদেশি টেনিস গ্রেট বিয়ন বোর্গের ধন্যবাদ পেয়েছেন? তাঁর কারণেই তো নির্দিষ্ট কোনো গ্র্যান্ড স্লামে টানা জয়ের রেকর্ডটি এখনো বোর্গেরই আছে। ২০০৯ ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে রাফায়েল নাদালকে হারিয়েছিলেন সোদারলিং। লাল দুর্গে ছয় আসরে ওই একটিই পরাজয় ক্লে কোর্টের রাজার! এর আগে জিতেছিলেন টানা ৩১টি ম্যাচ। ফ্রেঞ্চ ওপেনে টানা জয়ের রেকর্ড এটি। সেবার চ্যাম্পিয়ন হতে পারলে গত বারই টানা ৪২টি ম্যাচ জিতে বোর্গকে পেছনে ফেলতেন নাদাল। ১৯৭৬ থেকে ১৯৮০ টানা পাঁচটি উইম্বলডন জিতেছিলেন বোর্গ। ১৯৮১ ফাইনালে জন ম্যাকেনরোর কাছে হারের আগে জেতেন টানা ৪১ ম্যাচ। দু-দুবার বোর্গকে ছোঁয়ার খুব কাছাকাছি গিয়েছিলেন রজার ফেদেরার। দুটি গ্র্যান্ড স্লামে টানা ৪০টি করে ম্যাচ জিতেছেন। উইম্বলডনে ফেদেরারের জয়রথ থামে ২০০৮-এর ফাইনালে নাদালের কাছে হেরে। পরের বছর ইউএস ওপেনেরটাও থামিয়ে দেন দেল পোত্রো, সেটিও ফাইনালে।