গ্র্রুপ ‘বি’র সমীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 গ্রুপ ‘বি’র চারটি দলেরই যেমন কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা আছে তেমনি আশঙ্কা আছে বাদ পড়ে যাওয়ারও।  জার্মানিই আছে সবচেয়ে ভালো অবস্থানে। জিতলে বা ড্র করলে তো কথাই নেই এমনকি ডেনমার্কের কাছে হেরেও শেষ আটে চলে যেতে পারে তিনবারের চ্যাম্পিয়নরা। সে ক্ষেত্রে পর্তুগালকে পয়েন্ট হারাতে হবে হল্যান্ডের কাছে। আজ ডেনমার্ক ও পর্তুগাল জিতলে জার্মানির সমান পয়েন্ট হবে এই দুই দলেরও। সে ক্ষেত্রে স্থান নির্ধারিত হবে এই তিন দলের মুখোমুখি ফল হিসাব করে। এখানে সুবিধাজনক স্থানে ডেনমার্ক। জার্মানিকে হারালেই কোয়ার্টারে উঠে যাবে ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা। তখন তাদের সঙ্গী হবে সম্ভবত পর্তুগাল। জার্মানিও উঠতে পারে, যদি তারা মাত্র ১ গোলের ব্যবধানে হারে এবং নিজেরা ২ বা ততোধিক গোল করতে পারে, যেমন: ২-৩, ৩-৪ ইত্যাদি। দুটি ম্যাচই ড্র হলে ডেনমার্ককে টপকে পর্তুগাল উঠে যাবে শেষ আটে। যেহেতু পর্তুগিজরা হারিয়েছে ডেনমার্ককে। পর্তুগাল ও ডেনমার্ক দুই দলই হারলে হল্যান্ডেরও পয়েন্ট হবে ৩। তখন আবার সামনে আসবে মুখোমুখি ফল। এ ক্ষেত্রে শেষ আট নিশ্চিত করতে ডাচদের জিততে হবে কমপক্ষে ২ গোলের ব্যবধানে। ডাচরা ১ গোলের ব্যবধানে জিতলে উঠে যাবে পর্তুগাল। ডাচরা জিতলে আর ডেনমার্ক হারলে ডেনিশদের ইউরো শেষ প্রথম পর্বেই।