গ্লাসগোতে বৃষ্টির দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের ভারী বৃষ্টিতে মাঠ এমনিতেই খেলার অনুপযোগী হয়ে পড়েছিল। স্থানীয় সময় দুপুর ১২টায় দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও ইয়ান রামাগে মাঠের পরিস্থিতি দেখে পরবর্তী পরিদর্শনের সময় নির্ধারণ করেছিলেন বেলা ২টায়। অন্তত ২০ ওভারের ম্যাচ হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা তখনো ছিল। কিন্তু বেলা ২টায় আর মাঠ পরিদর্শন হলো না আবারো মুষলধারে বৃষ্টি নামায়, পরিত্যক্ত হয়ে গেল খেলাই।ক্ষতিটা বেশি হলো অবশ্য স্কটল্যান্ডের। টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ তারা এমনিতেই পায় না। একটি সুযোগ পেয়েও কাল হাতছাড়া হয়ে গেল। যুক্তরাজ্য সফরের শেষ ম্যাচে আজ গ্লাসগোতেই বাংলাদেশের প্রতিপক্ষ হল্যান্ড। তবে শঙ্কা আছে এই ম্যাচ নিয়েও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, গ্লাসগোতে বৃষ্টি হতে পারে আজও।